Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সৌজন্যতায় বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১২, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১৭:৩৪, ৩০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর সৌজন্যতায় বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

ছবি: আপন দেশ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় বিরোধীদলীয় নেতাকে কার্যালয়ে স্বাগত জানান তারেক রহমান।

আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন।

বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলী নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

আরও পড়ুন <<>> ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাচারিতা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এসময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে দিকে খানিকটা পথ এগিয়ে দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

রাতে জেলা প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ‘রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে’ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান