ছবি: সংগৃহীত
আপত্তি সত্ত্বেও বিল পাস করায় সংসদ অধিবেশন থেকে চতুর্থ বারের মতো ওয়াকআউট করেছে বিরোধী দল। এসময় শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিরোধী দল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউট করে। এসময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই ধরনের অভিযোগ তুলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। ওই সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
এদিকে শুক্রবারের অধিবেশনে মোট ২০টি বিল পাস হয়েছে। এর মধ্যে সকালের অধিবেশনেই ১০টি বিল পাস করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে—‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’।
আরও পড়ুন <<>> ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবা নারীকে ধর্ষণ
এছাড়া ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন বিল, ২০২৬’, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬’, ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’, ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’, ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬’, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬’, ‘বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল, ২০২৬’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, ২০২৬’, ‘সাইবার সুরক্ষা বিল, ২০২৬’, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































