ছবি: আপন দেশ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর সংসদ নেতার পাশের আসনে স্থান পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে তৃতীয় অধিবেশন শুরু হয়।
নতুন আসন বন্টনে দেখা যায়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনটিতে বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসনটিতে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আরও পড়ুন<<>>সংসদের তৃতীয় অধিবেশন শুরু
সরকারির দলের প্রথম সারির নয়টি আসনের পর্যায়ক্রমে স্থান পেয়েছেন, তৃতীয় আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এবং সেলিমা রহমান। এছাড়াও প্রথম সারিতে আসন স্থান পেয়েছেন আমান উল্লাহ আমান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































