ছবি: পিএম দফতর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন ৭ জুন শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত চলেছে। ১৫ জুলাই সন্ধ্যায় অধিবেশনটির সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, আজই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংক্ষিপ্ত এ অধিবেশনে নতুন কয়েকটি বিল উত্থাপন করা হবে। অধিবেশনে মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত আইনসহ প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। বিলগুলো সংসদীয় কমিটি গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
অধিবেশনকে সামনে রেখে সরকারদলীয় এমপিদের বৈঠকে সংসদ কার্যক্রম, বিল উত্থাপন এবং কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে। স্বল্প সময়ের এ অধিবেশনে সরকারের আইন প্রণয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি সংসদীয় কমিটিগুলো সক্রিয় করার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































