Apan Desh | আপন দেশ

ভারতের মঞ্চে বাংলাদেশি জামদানিতে জয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ৪ ডিসেম্বর ২০২৪

ভারতের মঞ্চে বাংলাদেশি জামদানিতে জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে এবার ভারতের মঞ্চ মাতালেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনয় শিল্পী। 

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে বসেছিল ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস-২০২৪’ এর পঞ্চম আসর। সেখানে সিরিজ, সিনেমা ও ক্রটিকস- এ তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের জয়া আহসান। 

ঢাকাই জামদানি পরে ভারতের মঞ্চে উঠেন এ অভিনেত্রী। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছেন জয়া।  পেয়েছেন বিশেষ পুরস্কারও।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া আহসান। সে ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে। কারণ, জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা।

ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।

তিনি আরও লেখেন, এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।

জানা গেছে, জয়ার এ শাড়ি তৈরি করতে প্রায় ৬ মাস লেগেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়