Apan Desh | আপন দেশ

‘বিষ’ নিয়ে বেদনাদায়ক পোস্ট জয়া আহসানের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:০৮, ২৩ নভেম্বর ২০২৪

‘বিষ’ নিয়ে বেদনাদায়ক পোস্ট জয়া আহসানের

সকালে ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়ায় বেদনাদায়ক পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘বিষ’ নিয়ে বেদনাময় স্ট্যাটাসের সঙ্গে একটি করুণ ছবিও আপলোড করেছেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে মৃত একটি কুকুরের ছবি আপলোড করেন অভিনেত্রী।

করুণ চোখে তাকিয়ে থাকা মৃত সে কুকুরের ছবিতে লেখা, বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এ রূপ ধারণ করতে! আমার রূপ একটাই, ক্ষুধার্ত তবু বন্ধু। এ ছবির ক্যাপশনে মৃত কুকুরের কারণ ব্যাখ্যা করেছেন জয়া। আফসোস করে অভিনেত্রী লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ!

এরপরই জয়া লেখেন, ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন।

জয়া আরও লেখেন, প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা। জয়ার এমন পোস্টে ব্যথিত করে নেটিজেন ও ভক্তদের। ‘মানুষ’ প্রসঙ্গে তারাও অভিনেত্রীর সঙ্গে সহমত পোষণ করেন। মন্তব্যের ঘরে একজন লেখেন, হায়রে মানুষ! সৃষ্টির সেরা!

আরেকজন লেখেন, বিচার হবে না জানি তবুও তীব্র প্রতিবাদ হউক। অমানুষগুলোকে জানাতে চাই, আল্লাহ বিচার করবেই। কেহ লেখেন- যারা মেরেছে তাহাদের মৃত্যু যেন বিষ এর থেকে বেশি কষ্ট যেন হয়।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে প্রাণীদের ভীষণ ভালোবাসেন জয়া আহসান। বাড়িতে অসংখ্য কুকুর রয়েছে তার। প্রাণী প্রেমের জন্য দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন এ অভিনেত্রী।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ