Apan Desh | আপন দেশ

মৃত ব্যক্তিকে গোসল করিয়ে টাকা নেয়া যাবে?

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২৫ জুন ২০২৫

আপডেট: ২১:১৯, ২৫ জুন ২০২৫

মৃত ব্যক্তিকে গোসল করিয়ে টাকা নেয়া যাবে?

কোনো মুসলমানের মৃত্যু হলে অপর মুসলমানের ওপর মৃতের গোসল, কাফন, জানাজা ও দাফন করা অবশ্যক হয়ে যায়। কেউ মারা গেলে দ্রুতই এ কাজগুলো সম্পন্ন করতে হয়। হাদিসে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রা.-কে লক্ষ্য করে বলেন, হে আলী! তিনটি জিনিসের ক্ষেত্রে বিলম্ব করবে না। ১. নামাজের যখন সময় আসবে তখন নামাজ আদায় করা থেকে দেরি করবে না। ২. মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হবে তখন কাফন-দাফন সম্পন্ন করতে দেরি করবে না। ৩. কোনো অবিবাহিতা মেয়ের জন্য যখন কোনো উপযুক্ত পাত্র পাবে তখন তাকে পাত্রস্থ করা থেকে বিলম্ব করবে না।’ -(তিরমিজি ১/২০৬)।

আরওপড়ুন<<>>ইসলামে মিথ্যা সাক্ষ্য দেয়ার ভয়াবহ শাস্তি

মৃত ব্যক্তিকে গোসল দেয়া ফরজে কিফায়া। কোনো মুসলমান মারা গেলে এলাকাবাসীর কর্তব্য হল তার গোসল, কাফন, জানাযা ও দাফনের ব্যবস্থা করা। এগুলো শরীয়ত কর্তৃক জীবিতদের দায়িত্ব ও কর্তব্য। 

তাই কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে দায়িত্ব আদায়ের জন্য সওয়াবের নিয়তেই তার গোসল করানোর ব্যবস্থা করা উচিত। মৃতের গোসল দেয়ার মত লোক থাকলে গোসলের বিনিময় আদান-প্রদান নাজায়েয নয়।

তবে মৃত ব্যক্তিকে গোসল দেয়ার মতো এতো বড় ফজিলতপূর্ণ ফরজ দকাজ বিনিময় ছাড়া করাই উচিত এবং এতে করে সওয়াবও অনেক বেশি পাওয়া যাবে। আর মৃত ব্যক্তির এলাকায় গোসলদাতা ব্যতীত এ কাজের উপযুক্ত অন্য কেউ না থাকলে গোসলের জন্য বিনিময় গ্রহণ করা যাবে না।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement