Apan Desh | আপন দেশ

পিরোজপুরে সাঈদীর জানাজায় লাখো মানুষের ঢল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:০৪, ১৫ আগস্ট ২০২৩

পিরোজপুরে সাঈদীর জানাজায় লাখো মানুষের ঢল

পিরোজপুর: পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এর আগে সকাল ১০টায় দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছায়। তবে তার ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে পৌঁছাতে না পারায় নেওয়া মুসল্লিদের দাবির মুখে জানাজার দেরিতে শুরু হয়।

প্রখ্যাত এই মুফাসসিরে কোরআনের জানাজায় অংশ নিতে মুসল্লিরা সাঈদী ফাউন্ডেশন মাঠ পূর্ণ হয়ে পাশের এক থেকে দেড় কিলোমিটার সড়কেঅবস্থান নেন। মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মীসহ উপস্থিত সাধারণ মানুষ।

বর্তমানে তার মরদেহ ফ্রিজিং গাড়িতে সাঈদী ফাউন্ডেশনের সামনের মাঠে রাখা আছে। পরবর্তী সময়ে দলীয় ও পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সাঈদীকে তার নিজ প্রতিষ্ঠান আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী।

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement