Apan Desh | আপন দেশ

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০০, ২০ জানুয়ারি ২০২৬

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠান হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পর বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

আন্ডারসেক্রেটারি অব স্টেট বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প উন্নয়নে ইতালি সরকারের সম্ভাব্য সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন <<>> ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদীর পরিবার

এ ছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

সাক্ষাৎকালে আবেইতে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি তিনি গভীর শোক ও শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ