Apan Desh | আপন দেশ

চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৫, ৭ জুন ২০২৬

চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী

জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীন যাচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (০৭ জুন) দুপুরে চীনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফর উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সফরকালে তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত পঞ্চম সিএমজি ফোরামে অংশ নেবেন। ফোরামটি ৮ থেকে ১১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময়সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আরও পড়ুন <<>> সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

বিশেষভাবে তথ্য ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়