Apan Desh | আপন দেশ

তথ্যমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:৫২, ২১ আগস্ট ২০২৬

আপডেট: ০১:২২, ২২ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রী হলেন আন্দালিভ রহমান পার্থ

ছবি: আপন দেশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন জহির উদ্দিন স্বপন।

আরও পড়ুন <<>> পার্বত্য চট্টগ্রামমন্ত্রী হচ্ছেন সাচিং প্রু জেরী

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান নবনিযুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement