Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকরা অগ্রিম ৩ ইনক্রিমেন্ট পাচ্ছেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা অগ্রিম ৩ ইনক্রিমেন্ট পাচ্ছেন 

ফাইল ছবি

এমপিওভুক্ত কলেজে কর্মরত শিক্ষকরা পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য অগ্রিম ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত ছিল। এর আগে ইনক্রিমেন্টের দাবি তুলেছিলেন শিক্ষকরা। এবার তারা এক সঙ্গে তিনটি ইনক্রিমেন্ট পেতে যাচ্ছেন।

এবার শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সুপারিশসহ মতামত দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের (কলেজ পর্যায়ে) ৩টি অগ্রিম বেতন বৃদ্ধির সুবিধা দেয়ার বিষয়ে চিঠি মারফত আবেদন পাওয়া গেছে। আলোচ্য বিষয়ে মাউশি অধিদফতরের মতামত প্রয়োজন। সে কারণে এ উদ্যোগ নেয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পিএইচডি ডিগ্রিধারী কলেজ শিক্ষকদের তিনটি অগ্রিম বেতন বৃদ্ধির বিধি পর্যালোচনার নির্দেশ দেয়া হয় এ বিষয়ে বিধি-বিধান পর্যালোচনা করে সার্বিক বিবেচনায় সুপারিশ দিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এ নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন

এর আগে এসংক্রান্ত আবেদন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বরাবর জমা দিয়েছিলেন শিক্ষকরা।

শিক্ষকরা জানান, সরকারি কলেজে কর্মরত শিক্ষক অর্জিত পিএইচডি ডিগ্রির জন্য ৩টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা পাচ্ছেন। বেসরকারি কলেজ শিক্ষককে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য নির্ধারিত ও আহরিত বেতন গ্রেড অনুযায়ী ৩টি অগ্রিম বেতনবৃদ্ধির সুবিধা দিতে প্রজ্ঞাপন, পরিপত্র জারি করা হোক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়