এহছানুল হক মিলন। ছবি: আপন দেশ
নিজের পেশাকে ভালোবাসতে না পারলে সে কাজ উপভোগ করা যায় না। তাই শিক্ষকদের নিজের পেশার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) তিনি এসব কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই তাদেরও যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।
আরও পড়ুন <<>> রোহিঙ্গারা বাঙালি নয়, মিয়ানমারের দূতকে জানাল সরকার
তিনি বলেন, শিক্ষার্থীরা নিজের সন্তানের সমতুল্য। তাই সব শিক্ষককে শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো করে শিক্ষা দিতে হবে। এ দেশের শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব পুরো জাতি শিক্ষকদের হাতে তুলে দিয়েছে। শিক্ষকদের যথাযথভাবে এ দায়িত্ব পালন করতে হবে। আর শিক্ষকদের সুবিধা-অসুবিধার বিষয় দেখার দায়িত্ব রাষ্ট্রের।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































