Apan Desh | আপন দেশ

সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৮:৩১, ১৪ জুলাই ২০২৬

সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ছবি: আপন দেশ

আরও জোরাল হচ্ছে আন্দোলন। দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আজ মঙ্গণবার সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ করতে হবে। দাবি নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সায়েন্স ল্যাব ছেড়ে বিচ্ছিন্নভাবে সংসদ ভবনের দিকে রওয়ানা দেন আন্দোলনকারীরা।

সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন আলটিমেটামে বলেছেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ করা এবং যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। একই সঙ্গে আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়