Apan Desh | আপন দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫১, ১৫ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

ছবি: আপন দেশ

বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে লংমার্চ নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন তারা।

এ ছাড়াও, দ্বিতীয় দিনের মতো উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলন করা শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বেলা আড়াইটায় সাইন্সল্যাব মোড় অবরোধ রেখে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পরে সায়েন্সল্যাব রাস্তা ছেড়ে দিয়ে সচিবালয়ের দিকে মার্চ করেন শিক্ষার্থীরা।

এদিকে পূর্বের ঘোষণা অনুযায়ী দুপুর দেড়টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসহ নানান স্লোগান দিতে থাকেন তারা। 
শিক্ষার্থীদের অভিযোগ, নিজের বিদ্রুপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ক্ষমা চাইলেও তাদের দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। পদার্থ বিজ্ঞান প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

আরও পড়ুন <<>> শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা পরীক্ষার্থীদের

বন্যা পরিস্থিতির মধ্যেই গত সোমবার পরীক্ষা নেয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

ঢাকা বোর্ডের সামনে, রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, ময়মনসিংহ বরিশাল, বগুড়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে বিকেলে সংসদ ভবন এলাকার সামনে অবস্থান নেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়