Apan Desh | আপন দেশ

জাহের আলভীর ২ দিনের রিমান্ড

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৩, ২৪ জুন ২০২৬

জাহের আলভীর ২ দিনের রিমান্ড

ছবি: আপন দেশ

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন।

বর্তমানে জাহের আলভী কারাগারে রয়েছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত গত ২১ জুন ওই আবেদনের শুনানির জন্য এদিন ধার্য করেছিলেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট আবেদনে বলা হয়েছে, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় অপমানজনক ও উস্কানিমূলক পোস্ট করতেন জাহের আলভী। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্যও করেছেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তের স্বার্থে এবং মামলার বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের জন্য রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। 

এর আগে ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন <<>> গৌরী আমার জীবনের ‘আশীর্বাদ’: আমির খান

গত ১ মার্চ মিরপুরের একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী ইকরাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

এ ঘটনায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় জাহের আলভীর পাশাপাশি তার মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement