ছবি: সংগৃহীত
শিল্পকে শুধু একটি পেশা নয়, বরং একটি সামাজিক মর্যাদা ও সংস্কৃতির স্তম্ভ। এমনটাই মনে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সোমবার (৩১ আগস্ট) তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সে পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।
তিনি বলেন, আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।
আরও পড়ুন<<>> বিয়ের খবর জানিয়ে মিষ্টি জান্নাত, কেউ কষ্ট পেলে দুঃখিত
তার কথায়, আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।
শিল্পের অন্তর্নিহিত শক্তি ও শিল্পীর মর্যাদার কথা মনে করিয়ে দিয়ে প্রভা বলেন, কারণ শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়, শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































