Apan Desh | আপন দেশ

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ৯ জুন ২০২৬

তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

ফাইল ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। তবে অভিনেত্রীর মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। 

মঙ্গলবার (০৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খবর ছড়িয়ে পড়ে। যার ফলে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তানিয়া বৃষ্টি জীবিত আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। 

বিষয়টি নিয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, খবরটি সম্পূর্ণ গুজব। তিনি ভালো আছেন।

জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রামে রয়েছেন। 

আরও পড়ুন <<>> রকস্টার-রইদ-বনলতা সেনের বাজিমাত

যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা।

নিয়মিত একক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। 

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়