Apan Desh | আপন দেশ

হল না ছাড়ার ঘোষণা ঢামেক শিক্ষার্থীদের, চলবে কর্মসূচি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৪, ২১ জুন ২০২৫

হল না ছাড়ার ঘোষণা ঢামেক শিক্ষার্থীদের, চলবে কর্মসূচি

ছবি: আপন দেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশাসনের একতরফা এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের জানিয়েছেন, কোনো আলোচনা ছাড়াই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা হল ত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় ঢামেক শিক্ষার্থীরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।

আরও পড়ুন>>>ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

তিনি আরও বলেন, পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এর আগে সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। বিকেলে কলেজ প্রশাসন এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করে। আগামীকাল (২২ জুন) দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়।

মেডিকেল কলেজ বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যাদের বাড়ি অনেক দূরে তারা এখন কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন। মাত্রই ঈদের ছুটি শেষে তারা ক্যাম্পাসে এসেছেন।

এক নারী শিক্ষার্থী বলেন, বিকল্প ব্যবস্থা ছাড়া হলে তালা দেওয়ার নির্দেশ মানে আমাদের নিরাপত্তা ও শিক্ষা উভয়কেই হুমকির মুখে ফেলে দেওয়া। আমরা আন্দোলনে আছি, থাকব।

আপন দেশ/এমবি

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের