Apan Desh | আপন দেশ

আজ বিশ্ব জলাভূমি দিবস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২০, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২৭, ২ ফেব্রুয়ারি ২০২৬

আজ বিশ্ব জলাভূমি দিবস

ছবি : আপন দেশ

আজ ০২ ফেব্রুয়ারি, সোমবার বিশ্ব জলাভূমি দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটনসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। প্রতিবছর এদিনে বিশ্বব্যাপী পালন করা হয় জলাভূমি দিবস। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

১৯৯৭ সালে ১০০টির বেশি দেশের পরিবেশসচেতন নাগরিকদের নিয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়েছিল এবং শুরু থেকেই দিবসটিকে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়।

পরিবেশ ও জীববৈচিত্রের সমৃদ্ধ উদাহরণ জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদী একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে জলাভূমির আন্তর্জাতিক উপযোগিতার কথা তুলে ধরা হয়েছিল এবং জলাভূমি বিষয়ে চুক্তি সাক্ষর হয়। ১৯৭৫ সালে সে চুক্তি কার্যকর হয়।

আরও পড়ুন<<>>বিশ্ব হিজাব দিবস আজ 

জলাভূমি সংক্রান্ত সম্মেলনে সাক্ষর গ্রহণের দিনকে স্মরণীয় করে রাখতেই এ দিবসটি পালন করা হয়। এখন পর্যন্ত ১৭১টি দেশ জলাভূমি বিষয়ে চুক্তি অনুমোদন করেছে। ১৯৯২ সালে এ চুক্তিতে সই করে বাংলাদেশ।

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীনালা, বিল, হাওর, বাঁওড়ের মতো বহু জলাভূমি এ দেশকে ঘিরে রেখেছে। বাংলাপিডিয়ার তথ্যমতে, এ দেশের ৭ থেকে ৮ লাখ হেক্টর ভূমি কোনো না কোনোভাবে জলাভূমির অন্তর্ভুক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, মত্স্য, পর্যটনসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়