Apan Desh | আপন দেশ

সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এ নির্বাচনে রক্তপাত বন্ধ করাই হবে আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব এসব কথা বলেন।  সিইসি বলেন, ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে সংঘাতের ঘটনা বেশি ঘটেছে। অনেক জায়গায় শুধু প্রাণহানি নয়, বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছে। এটা থামাতে হবে। এটা থামানো আমাদের কাছে বড় চ্যালেঞ্চ।

০৩:৪৬ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই: সিইসি

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই: সিইসি

অতীতে স্থানীয় নির্বাচনে অনেক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন দলীয় সমর্থন নিয়ে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আমরা চাই রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন। সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর মতো একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া প্রয়োজন।

০৬:১০ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি: সিইসি

আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দুই-একটা জায়গা ছাড়া সব জায়গায় ভোট সুষ্ঠু হচ্ছে। আমাদের ওয়াদার লক্ষ্যে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। এ এম এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠেছে, তা গন্তব্যে পৌঁছে যাবে। আমরা মানুষকে যে ওয়াদা করেছি, তা রক্ষা করতে পেরেছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর এসব কথা বলেন তিনি।

১০:১৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ ভোট নিশ্চিতের অঙ্গীকার সিইসির

‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’ ভোট নিশ্চিতের অঙ্গীকার সিইসির

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, পুরো নির্বাচন প্রক্রিয়া হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমের জন্য নির্বাচন প্রক্রিয়া উন্মুক্ত রাখা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

০১:৫২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা সিইসির

ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘দেশ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।’ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডিসি-এসপিদের উদ্দেশে সিইসি বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন।’

১১:০৯ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী : সিইসি

ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী : সিইসি

আসন্ন জাতীয় নির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘সম্প্রতি হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে।’ সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘পোস্টাল ভোটের রেজিস্ট্রেশনের আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। ইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থা তত উন্নত হবে।’

০২:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার

৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সিইসি

৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বৈঠকে বসেছেনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

১২:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ রোববার

সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ: জামায়াত আমীর

সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ: জামায়াত আমীর

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারাদেশের মানুষ যেখানে সমব্যাথী সেখানে সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ। তাকে নিজের জায়গা ও বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, একজন বিপ্লবী আহত হবে তারপর সরকার নড়েচড়ে বসবে এমন সরকার আমরা চাই না।   তিনি বলেন, ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। অভ্যুত্থানের ঐক্যকে আঁকড়ে ধরে এবার সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব দলকে সরকারে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা হবে৷

০৫:৫৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। সিইসি তার কাছে ৩০০ বিচারক চান। দেশের নির্বাচনি তফশিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে। 

০৪:২৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

০৭:০৪ পিএম, ৭ ডিসেম্বর ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement