Apan Desh | আপন দেশ

রাতেই সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাতেই সিইসির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই নির্বাচন। এর মাঝেই প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে। বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে দলীয় প্রার্থীদের ওপর হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে তারা কমিশনের কাছে যাবেন।

আরও পড়ুন <<>> অর্ধ কোটি টাকাসহ জামায়াত নেতা আটক, যে প্রতিক্রিয়া জানাল বিএনপি

বিশেষ করে আজ সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সিইসিকে অবহিত করতেই এ জরুরি বৈঠক। প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতারা থাকছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের সঙ্গে এ বৈঠকে তারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জোর দাবি জানাবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়