Apan Desh | আপন দেশ

বৈশাখ

ঝড় হতে পারে যে ১০ জেলায় 

ঝড় হতে পারে যে ১০ জেলায় 

দেশের ১০ জেলার ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

১০:৩১ এএম, ২৫ মে ২০২৬ সোমবার

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদফতর

ঈদের সময় কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদফতর

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে উদ্‌যাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য জানায়। এদিকে ঈদুল আজহার সময় দেশে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর প্রবল শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মে মাসের দ্বিতীয় অর্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। একই সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়েছে।

০৮:২২ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

দেশজুড়ে ঝড়ের আভাস

দেশজুড়ে ঝড়ের আভাস

এবার দেশজুড়ে ঝড়ের আভাস দিলো আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের নয় অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড়। শনিবার (০২ মে) বিকেলে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

০৭:৫৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সারাদেশে কালবৈশাখীর সতর্কবার্তাও দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশে বৈশাখী ঝড়ের শঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার ঘণ্টা বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

০৬:২৩ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

বৈশাখের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে তাপমাত্রা নেমে এসেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালের মধ্যেই দেশের ১৯ জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, সকাল ৯টার মধ্যে ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সঙ্গে থাকতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

১২:১৭ এএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

৮ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩

৮ জেলায় বজ্রাঘাতে নিহত ১৩

সারাদেশে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে একদিনে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার মধ্যে ৮ জেলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পটুয়াখালী জেলায়। এখানে প্রাণ হারিয়েছেন ৪ জন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে সকাল ৯টার দিকে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নিহত হন। কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)। পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত হন সেতারা বেগম (৫৫)। শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে প্রাণ হারান খালেক হাওলাদার (৫৫)। জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা ইউনিয়নে সকাল ৬টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মারা যান মো. শামীম মিয়া (৩৭)। সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সড়ক নির্মাণকাজ চলার সময় বজ্রপাতে নিহত হন সাগর ইসলাম (১৮)।

১১:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

রাতের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

রাতের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

তীব্র গরমের মধ্যেও স্বস্তির বার্তা দিচ্ছে বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ায় কিছুটা কমেছে তাপমাত্রা, তবে এখনো অনেক জায়গায় গরমের তীব্রতা পুরোপুরি কাটেনি। এরই মধ্যে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। রোববার (২৬ এপ্রিল) এ পরিস্থিতিতে রাতের মধ্যে মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১১:২২ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

পাঁচ অঞ্চলে শিলাবৃষ্টিসহ ঝড়ের আভাস

পাঁচ অঞ্চলে শিলাবৃষ্টিসহ ঝড়ের আভাস

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও। এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

০৭:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পহেলা বৈশাখের দিনেও দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক নম্বর সতর্কবার্তা দিয়েছে। টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, আর মৌসুমি লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

০৮:৪৮ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

গানে গানে বিকল্পধারার বর্ষবরণ

গানে গানে বিকল্পধারার বর্ষবরণ

বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’-তে সকাল ১১টায় নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও অনুষ্ঠান সমন্বয়ক মো. আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ আয়োজনে দলের প্রেসিডেন্ট মেজর (অব.) আব্দুল মান্নানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তার ছেলে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক তাশফিক মান্নান।

০৭:০৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

নববর্ষ উদ্‌যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া

পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিজ বাড়িতে জমকালো আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন। বাঙালির বিশেষ এ দিন উদ্‌যাপনে রঙিন কাগজ, ঘুড়ি আর নানা বাঙালি সংস্কৃতির উপাদান দিয়ে জয়া তার বাড়ি নতুন রূপে সাজিয়েছেন। অতিথিদের জন্য বাঙালি সংস্কৃতির খাবার হিসেবে রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজাসহ রকমারি ফল। সঙ্গে পান্তা, ইলিশ, ভর্তা— আরও কত কী! নববর্ষ উদ্‌যাপনে বাড়িতেই ছোট পরিসরে মেলার আয়োজন করেছেন জয়া। বাড়ির আঙিনায় রয়েছে টিয়াপাখির ভবিষ্যদ্বাণী আর ফুচকা বিক্রেতার লোভনীয় খাবার।

০৫:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

পহেলা বৈশাখে ঢাকায় আকর্ষণীয় ৫ জায়গা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আগামী ১৪ এপ্রিল। দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে থাকছে নানা উৎসব আয়োজন। পরিবার ও প্রিয়জনদের নিয়ে ঘুরে উপভোগ করা যাবে বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির রঙিন আবহ। নববর্ষকে স্বাগত জানাতে ঢাকার যেসব স্থান সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, সেগুলো এক নজরে— ১. রমনা পার্ক: পহেলা বৈশাখের সকালে ঢাকার উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রমনা বটমূল। এখানে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠান। ভোর থেকেই হাজারো মানুষ জড়ো হন নতুন বছরকে বরণ করতে। পাশের পার্কজুড়েও থাকে উৎসবের প্রাণচাঞ্চল্য।

১১:৪৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ