Apan Desh | আপন দেশ

রাতের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:২২, ২৬ এপ্রিল ২০২৬

রাতের মধ্যে ৬ জেলায় ঝড়ের আভাস

তীব্র গরমের মধ্যেও স্বস্তির বার্তা দিচ্ছে বৃষ্টি। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ায় কিছুটা কমেছে তাপমাত্রা, তবে এখনো অনেক জায়গায় গরমের তীব্রতা পুরোপুরি কাটেনি। এরই মধ্যে আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।

রোববার (২৬ এপ্রিল) এ পরিস্থিতিতে রাতের মধ্যে মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন <<>> অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি

এছাড়া বৃহস্পতি ও শুক্রবার (৩০ এপ্রিল-১ মে) পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে ১৪৬ মিলিমিটার। এছাড়া সৈয়দপুর, তেঁতুলিয়া, দিনাজপুর, আরিচা, নারায়ণগঞ্জ, নিকলি ও ঢাকাসহ বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে একই দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির এ ধারা অব্যাহত থাকলেও বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ