‘নতুন বাংলাদেশের’ সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম
জুলাই অভ্যুত্থানের শহীদের রক্ত আর জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বর্তমান সরকার ও মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্নের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
তিনি বলেন, বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্যের কোনও না কোনওভাবে ঋণ রয়েছে, যার পরিমাণ হচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন। কিন্তু তার নিজের মন্ত্রিসভা, সংসদ সদস্য, সে ঋণ তারা কবে পরিশোধ করবেন, বাংলাদেশের মানুষ জানতে চায়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
০৩:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার