Apan Desh | আপন দেশ

রিট খারিজ

ঢাকা-১১ আসনে বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১১ আসনে বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

ছবি : আপন দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত বহাল রয়েছে। ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ আদেশ দেন।

ফলে ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

এর আগে গতকাল নাহিদ ইসলামের পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী রিটটি দায়ের করেন।

এ সময় নাহিদ  ইসলামের আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম হলফনামায় তার ভানুয়াতুর নাগরিকত্ব থাকার তথ্য গোপন করেছেন। এই তথ্য পরে প্রকাশ হয়েছে এবং সেই তথ্যগুলো আপনারা ইতোমধ্যে দেখেছেন। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ায় তার পাসপোর্টের ছবি দেখা গেছে।’

আরও পড়ুন : ‘আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী, যারা দ্বৈত নাগরিক, যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার অনুপযুক্ত। এ ছাড়া এই বিষয়টি তিনি তার হলফনামায় গোপন করেছেন। এই দুইটি বিষয়কে সামনে রেখে নাহিদ ইসলাম আজকে একটি রিট মামলা দায়ের করেছেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়