ছবি : আপন দেশ
জোটের পরিণতি কী হবে, নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব।’
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর নির্বাচনী প্রচারকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি। কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে।’
তিনি বলেন, ‘যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব।’
নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, ‘প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।’
আরও পড়ুন : বিএনপি সংস্কারের ধারক-বাহক : ডা. জাহিদ
এসময় নির্বাচনী প্রচারকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন এনসিপির আহবায়ক।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































