Apan Desh | আপন দেশ

সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪২, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৫, ২৯ নভেম্বর ২০২৬

সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

ছবি: আপন দেশ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। 

এদিন বেলা ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫২ দশমিক ১৪ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে।

একই সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১৩ দশমিক ০৩ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়ে ২ হাজার ১০৩ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। 

শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৯৪ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৯ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <> ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি

এদিন সকাল ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২৫৮ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ৯ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৩৪০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৬২ হাজার ৫০১টি।

এ সময়ে ডিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়