ছবি: আপন দেশ
রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এছাড়াও কুর্মিটোলা, গাবতলী, মিরপুরের প্রশিকার মোড়, উত্তরা ও মগবাজারসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































