ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৮ নভেম্বর-১২ নভেম্বর) দরপতনের শীর্ষে অবস্থান করেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে সপ্তাহজুড়ে বন্ডটির দাম কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। সপ্তাহ শেষে প্রতিটি বন্ডের দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৫৪৫ টাকা।
আরও পড়ুন<<>>ডিএসইর নগদ লভ্যাংশ ঘোষণা
বিদায়ী সপ্তাহে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৮। অন্যদিকে তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮৯ শতাংশ।
এ ছাড়া তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইন্স্যুরেন্স। সিএনএ টেক্সটাইলস, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এবং সূহৃদ ইন্ডাস্ট্রিজ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































