Apan Desh | আপন দেশ

হামে নভেম্বরের প্রথম ১০ দিনে মৃত্যু ৪১

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১১ নভেম্বর ২০২৬

হামে নভেম্বরের প্রথম ১০ দিনে মৃত্যু ৪১

ছবি: আপন দেশ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বর মাসের প্রথম ১০ দিনে মৃত্যু দাঁড়াল ৪১ জন।

এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গে ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আরও পড়ুন <<>> হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদফরের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে হাম ও হাম উপসর্গে ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে দেশে ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়