Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫২, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৭, ১১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন

ছবি: আপন দেশ

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু একথা জানিয়েছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও  সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এরপর তিনি ‘ওয়ার্ল্ড লিডার সামিট’ এ যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশ নেবেন।

সম্মেলনের সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম। 

উপ প্রেস সচিব বলেন, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রসিডেন্টে শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে আলাদা আলাদাভাবে সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠক রয়েছে।

আরও পড়ুন <> আবেদনের যোগ্যতাই নেই, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

রাতে বিশ্ব নেতাদের সন্মানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের দেয়া নৈশভোজে অংশ নেবেন।

এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়