Apan Desh | আপন দেশ

‘উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে’

ছবি : আপন দেশ

দেশে উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল পলিসিসটিক সিনড্রোম সচেতনতা সপ্তাহের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিসটিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ‘অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব’

তিনি আরও বলেন, দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনতে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশে প্রতি ১০০ জনে ৮-১০ জন নারী এ সমস্যায় ভুগছে বলে উঠে আসে আলোচনায়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়