ছবি: আপন দেশ
প্রায় প্রতি বছর মাধ্যমিক কিম্বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে থাকেন। এবারের এইচএসসি পরীক্ষায় তার ব্যাতিক্রম হয়নি। চলতি বছরের প্রকাশিত ফলাফলে সম্মিলিতভাবে গড় পাশের হার ৫২.১২ শতাংশ।
এবারের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার যেখানে ৪৭.১৪ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশের হার ৫৫.৪৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষাকেন্দ্র এবং মোবাইল এসএমএসের মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।
আরও পড়ুন<<>>এবার জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এগিয়ে
সর্বশেষ পাওয়া তথ্যমতে, চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।
এ বছর ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি এবং ১৩৯ প্রতিষ্ঠানের সবাই পাশ করেছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































