Apan Desh | আপন দেশ

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৯, ৩১ অক্টোবর ২০২৬

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ছবি: আপন দেশ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। এক ও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এসব পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবার এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থী মিলিয়ে মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পরীক্ষা নিতে হবে। এবার মোট অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন।

আরও পড়ুন <> এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

তিনি আরও বলেন, যারা এক ও দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে, তাদের পরীক্ষা আমরা এক মাসের মধ্যে নিয়ে নেব। তাহলে যেন তাদের আগামী দিনে আর একটি বছর নষ্ট না হয়। এটি হচ্ছে আমাদের পরবর্তী পরিকল্পনা।

এইচএসসি ফলাফল নিয়ে এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ‘সন্তোষজনক হয়নি’। তবে সমস্যা কাটিয়ে ভবিষ্যতে যাতে ফলাফল ভালো হয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, এ সমস্যাগুলো কিভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বোর্ড থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, এ ঘাটতি পূরণের জন্য আমরা অভিভাবকদের প্রতি আহবান জানাব এবং শিক্ষকদের আহবান জানাব– আগামী দিনে যেন রেজাল্ট সুন্দর হয়।

উত্তরপত্র পুনর্মূল্যায়নে ১ নভেম্বর থেকে আবেদন করা যাবে বলেও এসময় জানান মন্ত্রী।

ফলাফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটেছে শিক্ষার্থী ও অভিভাবকদের।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়