Apan Desh | আপন দেশ

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪৩, ৩১ মার্চ ২০২৬

সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। মঙ্গলবার (৩১ মার্চ) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ২৯২ কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭২ পয়েন্টে।

আরও পড়ুন<<>>ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএম আহবান

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৬০ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২৪ দশমিক ৭১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫১ ও ১৯৫৪ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩১৬ কোটি ৮৮ লাখ ০৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ২৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement