Apan Desh | আপন দেশ

ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএম আহবান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৫৫, ৩১ মার্চ ২০২৬

ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএম আহবান

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। 

সুত্র মতে, আগামী ১৭ মে ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। তবে ইজিএমের সময়, স্থান ও পদ্ধতি পরে জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এর আগে, গত ৮ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এক চিঠির মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্সকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালুর জন্য নীতিগত অনুমোদন দেয়।

আরও পড়ুন<<>>জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

তবে এ অনুমোদনের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করা। এসব সংশোধন সম্পন্ন হলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক আর্থিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

কোম্পানি জানিয়েছে, ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে তারা শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদান করবে, যা বিদ্যমান প্রচলিত আর্থিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হবে। ফলে ভবিষ্যতে একই প্রতিষ্ঠানের অধীনে প্রচলিত ও শরিয়াহভিত্তিক—দুই ধরনের সেবা দেয়া সম্ভব হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement