Apan Desh | আপন দেশ

অলিম্পিকের ১ কোটি শেয়ার ক্রয় আজিজ মোহাম্মদ ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

অলিম্পিকের ১ কোটি শেয়ার ক্রয় আজিজ মোহাম্মদ ভাইয়ের

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ-এর প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনার এ সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানাগেছে।

ডিএসইর সূত্র মতে, আজিজ মোহাম্মদ ভাই বাজার থেকে তার মালিকানাধীন এ কোম্পানিটির ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার কেনা সম্পন্ন করবেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এ শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন বলেও ঘোষণায় বলা হয়।

এদিন বেলা ১২টা ৩০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৫ টাকা। সে হিসাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের দেয়া ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির বর্তমান বাজারমূল্যে ১ কোটি শেয়ার কিনতে তার প্রায় ১৫৫ কোটি টাকা লাগবে। তবে শেয়ারের দামের হেরফেরে এ টাকার অঙ্কে কিছুটা কমবেশি হতে পারে।

আরও পড়ুন<<>>রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

আজিজ মোহাম্মদ ভাইয়ের উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার কেনার ঘোষণায় ঢাকার বাজারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেনও বেড়েছে। বেলা সাড়ে ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বাজারে কোম্পানিটি লেনদেনের শীর্ষে ছিল। 

এ সময় পর্যন্ত কোম্পানিটির প্রায় সোয়া ১২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। আর প্রতিটি শেয়ারের দাম ২ টাকার মতো বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ টাকায়।

প্রসঙ্গত, আজিজ মোহাম্মদ ভাই আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রজগতের একজন আলোচিত ব্যক্তি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে অন্যতম তিনি। ২০২৪ সালে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আদালত আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি পলাতক, দেশের বাইরে অবস্থান করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch