Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৩৫, ২৩ আগস্ট ২০২৬

সূচকের পতনে লেনদেন চলছে

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। রোববার (২৩ আগস্ট) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ০০ কমে ৫ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে জানা গেছে।

আরও পড়ুন<<>>সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৭৩২ কোটি টাকা

সূত্রমতে, এদিন বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত  শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ১৬১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩২০ কোটি ১৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩টির শেয়ারদর বেড়েছে, ১৬৩টির কমেছে এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়