Apan Desh | আপন দেশ

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৭, ২৪ আগস্ট ২০২৬

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কেনার অনুমতি দিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় এ অনুমোদন দেয়।

সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় ২ কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।

আরও পড়ুন <<>> ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি 

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, পোসকো আন্তর্জাতিক করপোরেশন থেকে ১৩-১৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো প্রতি এমএমবিটিইউ ২৪.৬২৫ মার্কিন ডলার। টোটাল এনার্জি থেকে ২৩-২৪ সেপ্টেম্বর সময়ে এক কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ মার্কিন ডলারে কেনা হবে।

সভায় এটিসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch