ফাইল ছবি
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ৭১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৩ দশমিক ৮৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৩ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন <<>> রানার অটোমোবাইলসের মূলধন দ্বিগুণ করার উদ্যোগ
রোববার ডিএসইতে ৭১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭১ কোটি ৯৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২ টি কোম্পানির, বিপরীতে ৩২৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































