Apan Desh | আপন দেশ

প্রথম ঘন্টায় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৬, ২৪ আগস্ট ২০২৬

প্রথম ঘন্টায় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন চলছে। সোমবার (২৪ আগস্ট) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

আরও পড়ুন<<>>সূচকের পতনে লেনদেন বেড়েছে

এ সময় লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮ টির, দর কমেছে ২৪০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৯ কোটি ১১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৩৯৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২ টির, দর কমেছে ৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১ লাখ টাকা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়