ছবি : সংগৃহীত
সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপে বাংলাদেশের বেশিরভাগ ফুটবল সমর্থক দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে আর্জেন্টিনা, আরেক দিকে ব্রাজিল। তুমুল উত্তেজনায় মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এবার বাংলাদেশিদের উত্তেজনা বাড়াতে ঢাকায় আসছে সেলেসাওরা। এখানেই শেষ নয়, ব্রাজিল জামাল ভূঁইয়াদের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে।
বাফুফের একটি সূত্র জানিয়েছে, গ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতায়। ঠিক এর দুই দিন পর ঢাকায় অর্থাৎ ০৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ব্রাজিলের ৫ সদস্যের প্রতিনিধি দল এসে ঢাকার জাতীয় স্টেডিয়াম ও রাতে কিংস অ্যারেনা পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন। রাতে বাফুফের সঙ্গে ডিনারে ০৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব রেখেছে।
আরও পড়ুন<<>>বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল
কলকাতা থেকে ৪ অক্টোবর ঢাকায় এসে ম্যাচ খেলবে ভিনিসিয়ুসরা।
তবে ৩ অক্টোবর পর্যন্ত ফিফা আসিয়ান কাপের ম্যাচ থাকায় বাফুফে দোটানায়। কেননা এতো সংক্ষিপ্ত সময়ে ইন্দোনেশিয়া থেকে এসে খেলা কঠিন। ব্রাজিলের বিপক্ষে খেলে ফল কেমন হয় সেটাও রয়েছে চিন্তায়। তারপর এ ম্যাচ আয়োজন ব্যয়ও কম নয়। বড় রকমের আর্থিক বিষয় তো রয়েছেই।
ঢাকায় ২৩ সদস্যের খেলোয়াড় ছাড়াও ৯০ জনের বহর নিয়ে বাংলাদেশে আসতে চায় ব্রাজিল। তাদেরকে কলকাতা থেকে আনা ও ম্যাচ শেষে দুবাই পর্যন্ত পৌঁছে দেয়ার প্রস্তাব আছে।
এ ছাড়া অন্য বিষয় তো রয়েছেই। বাফুফে আপাতত ব্রাজিলের এমন প্রস্তাব নিয়ে ভাবছে। বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেয়ার পক্ষপাতী বলে বাফুফে সূত্র নিশ্চিত করেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































