Apan Desh | আপন দেশ

বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০০, ২৪ আগস্ট ২০২৬

বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি

ছবি : আপন দেশ

বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য ও গ্রাফিকস ডিজাইনার তানিম সুফিয়ানীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য প্রকাশ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিএনপি মিডিয়া সেলের কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি প্রতিষ্ঠানের পেশাগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। এ অবস্থায়, মিডিয়া সেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২৪ আগস্ট থেকে তানিম সুফিয়ানীকে ডিজিটাল টিমের গ্রাফিকস ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

আরও পড়ুন: ব্যাংকে তমা মির্জার চাকরি ঘিরে যত প্রশ্ন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়