Apan Desh | আপন দেশ

সূচকের পতনের লেনদেন ৬০১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৬, ২৪ আগস্ট ২০২৬

সূচকের পতনের লেনদেন ৬০১ কোটি টাকা

ছবি: আপন দেশ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ৩৫৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। সে সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৮ দশমিক ৬৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৪৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১২৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> রিজেন্ট টেক্সটাইলের পাঁচ পরিচালকে ১০০ কোটি টাকা জরিমানা

সোমবার ডিএসইতে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১১ কোটি ৪ লাখ টাকা। ভৌগোলিক ম্যাপ ও গাইড অন্বেষণ করা

এদিন ডিএসইতে মোট ৩৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪ টি কোম্পানির, বিপরীতে ৩৫৫ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়