Apan Desh | আপন দেশ

পরিবর্তনশীল পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ চীন-বাংলাদেশ সম্পর্ক: শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:২০, ২৪ আগস্ট ২০২৬

পরিবর্তনশীল পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ চীন-বাংলাদেশ সম্পর্ক: শি জিনপিং

ফাইল ছবি, আপন দেশ

চীন ও বাংলাদেশের মধ্যে থাকা সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মনে করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এ মন্তব্য করেছেন তিনি। 

অভিনন্দন বার্তায় শি জিনপিং লিখেছেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৫১ বছরে চীন ও বাংলাদেশ সর্বদা একে-অপরকে সম্মান ও সমতার চোখে দেখেছে। একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে-অপরকে সমর্থন করেছে। হাতে হাত রেখে নিজ নিজ আধুনিকীকরণের পথে এগিয়ে চলেছে। চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

ফেইসবুক পেইজে প্রকাশ করা এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে ঢাকায় চীন দূতাবাস। 

আরও পড়ুন<<>>রাষ্ট্রপতির প্রথম সফর ঠাকুরগাঁও

বিবৃতিতে বলা হয়, শি বলেছেন, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নেয়া, কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্চ মানসম্পন্ন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ত্বরান্বিত করা এবং সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার ক্ষেত্রে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত রয়েছেন।

দূতাবাস বলেছে, এসব উদ্যোগের মধ্য দিয়ে অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ার দিকে এগিয়ে যাওয়ার কথাও বলেছেন চীনা প্রেসিডেন্ট। যেন নতুন যুগে দু’দেশের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। সেসঙ্গে দ ‘দেশের জনগণের উপকারের জন্য অব্যাহতভাবে বাস্তবিক ফল বয়ে আনা যায়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন এ জ্যেষ্ঠ রাজনীতিক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch