ফাইল ছবি, আপন দেশ
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে কয়েক দিনে ৩২৮ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দরের প্রবেশপথ ও ভিআইপি সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ বলেছে, ৩২৮ জনের মধ্যে সোমবার (২৪ আগস্ট) ৪০ জনকে আটক করা হয়েছে।
এদিন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, বিমানবন্দর এলাকায় ভবঘুরে ও ভিক্ষুকদের উৎপাত দীর্ঘদিনের। এতে দেশি-বিদেশি যাত্রীদের চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এ সমস্যা নিরসনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার অভিযান চালানো হয়।
আরও পড়ুন<<>>মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিমানবন্দর থানার তথ্যের বরাতে নিয়াজ মেহেদী বলেন,সোমবার আটক ৪০ জনের মধ্যে ১৫ জন শিশু, দুজন নারী এবং ২৩ জন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন। শিশুদের মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টে পাঠানোর কার্যক্রম চলছে।
এর আগে যাদের ধরা হয়েছে, তাদেরও মিরপুরের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে এবং প্রাপ্তবয়স্কদের স্পেশাল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































