Apan Desh | আপন দেশ

মক্কা জোটে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪২, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৭, ২৪ আগস্ট ২০২৬

মক্কা জোটে যোগ দেয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

ফাইল ছবি, আপন দেশ

ইরানকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ইরানের পার্লামেন্টের সরকারি সংবাদ সংস্থার প্রধান মেহদি রহিমির বরাতে বার্তা সংস্থা আল-মায়াদিন জানিয়েছে, ইরানকে এ চুক্তিতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এরই মধ্যে, ইরানকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে পাকিস্তান। বুধবার (১২ আগস্ট) মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি বলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে ইরান ও মিশর যোগ দিলে পাকিস্তানের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, এ চুক্তি কোনো দেশের বিরুদ্ধে শত্রুতামূলক জোট নয়। এর লক্ষ্য আঞ্চলিক নিরাপত্তার একটি কাঠামো তৈরি করা। শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ অঞ্চলের অন্য দেশগুলোর অংশগ্রহণকে পাকিস্তান স্বাগত জানায়। প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় বলেও দাবি করেন নিয়াজ তিরমিজি।

পাশাপাশি, তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি পুরোপুরি প্রতিরক্ষামূলক। কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে এটি করা হয়নি। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্যও জোটে যোগ দেয়ার সুযোগ রাখা হয়েছে।

এদিকে, জোটে ইরানের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষকেরা উদ্বেগ প্রকাশ করেছেন। 

আরও পড়ুন<<>>বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ইরান এ জোটে যোগ দিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। তাদের শঙ্কা, ইরান যোগ দিলে জোটটির চরিত্র বদলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

ইসরায়েল-মধ্যপ্রাচ্য সম্পর্কবিষয়ক গবেষক কেসনিয়া সভেতলোভার বলেছেন, ইরান চুক্তিতে যোগ দিলে জোটটির চরিত্রে মৌলিক পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতসহ অন্য কয়েকটি দেশ এমন পরিবর্তন মেনে নেবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া, যুদ্ধের পর তৈরি হওয়া নতুন সমীকরণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ক্ষুব্ধ বলে দাবি করেন তিনি।

শুক্রবার (০৭ আগস্ট) সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় তিন দেশের যে কোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নামে পরিচিত এ চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও সম্মিলিত প্রতিরোধব্যবস্থা হিসেবে তুলে ধরা হয়েছে। তবে, চুক্তির আওতায় দেশগুলোর নির্দিষ্ট দায়িত্ব ও সামরিক প্রতিশ্রুতির বিষয়গুলো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch