Apan Desh | আপন দেশ

পুরোনো জাহাজ বিক্রি করল বিএসসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ১২ মার্চ ২০২৫

পুরোনো জাহাজ বিক্রি করল বিএসসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ক্ষতিগ্রস্ত তেলবাহী ২টি ট্যাংকার জাহাজ বিক্রি করেছে। ৩৬ কোটি ৬৯ লাখ টাকায় জাহাজ দু’টি কিনেছে সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডের জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এ ট্যাংকার জাহাজ দুটি হলো এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।

ট্যাংকার দুটি বিক্রির জন্য দরপত্র নিলামে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা ছিল মাস্টার অ্যান্ড ব্রাদার্স, যারা ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ জাহাজ দুটি কেনার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। ৫ মার্চ, ২০২৫ তারিখে এই ট্যাংকার দুটি প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রামে শিপিং করপোরেশনের কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। এ সময় শিপিং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিএসসি জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বিএসসির তেলবাহী ট্যাংকার এমটি বাংলার জ্যোতি-তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানির আরেকটি ট্যাংকার এমটি বাংলার সৌরভ-এ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এ দুটি ট্যাংকারে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। এ কারণে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটি বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ ট্যাংকার দুটি ১৯৮৮ সালে মোট ৬০ কোটি টাকায় ডেনমার্ক থেকে কেনা হয়েছিল। প্রতিটি ট্যাংকারের তেল পরিবহন ক্ষমতা ছিল ১৪,৫৪১ টন। গত ৩৮ বছরে এ দুটি ট্যাংকার ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে, যার মাধ্যমে বিএসসি প্রায় ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।

বিক্রির পর, ট্যাংকার দুটি সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ক্রেতা প্রতিষ্ঠান জিরি সুবেদার এ ট্যাংকার দুটি ভেঙে বিক্রি করবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch