Apan Desh | আপন দেশ

বাজার মূলধন

রমজান শুরু হতেই অস্থির নিত্যপণ্যের বাজার

রমজান শুরু হতেই অস্থির নিত্যপণ্যের বাজার

পবিত্র মাহে রমজান শুরু হতে না হতেই রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও পণ্যের দাম এখন আকাশচুম্বী। অধিকাংশ দোকানে নেই কোনো মূল্য তালিকা। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে ইফতার ও সাহরির প্রয়োজনীয় পণ্যগুলো। সরেজমিনে বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেছে, বেশ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে লেবু, খেজুর, ব্রয়লার মুরগি, আলু, পেঁয়াজ ও রসুনের দাম সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পাইকারী বাজারে আলু কেজি প্রতি ১০ টাকায় বিক্রি হলেও খুচরায় তা ১৫ টাকা। পেঁয়াজ পাইকারীতে ৩৫ টাকা, খুচরায় ৪৫ টাকা। রসুনের দাম পাইকারীতে ১শ টাকা হলেও খুচরা বাজারে ১৪০ টাকার বেশি নেওয়া হচ্ছে। এ ছাড়া খুচরা বাজারে শশা কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা, ডিম হালি ৩৬ টাকায় বিক্রি হলেও ছোলার দাম ৯০ থেকে ১২০ টাকার মধ্যে ওঠানামা করছে। সরবরাহে ঘাটতি না থাকলেও বেগুন ও শসার দাম হাঁকিয়েছে সেঞ্চুরি। লেবুর হালি ঠেকেছে ১২০ টাকায়। ফলের বাজারেও নাভিশ্বাস অবস্থা ক্রেতার। তবে মুরগির বাজার উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও কিছুটা স্বস্তি ছড়াচ্ছে ডাল ও ছোলার দাম।

০৮:৫০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের জুলাইয়ের নেতৃত্ব ফ্যাসিস্টদের টার্গেটে: নাহিদ ইসলাম দেশে টানা তৃতীয় দফা স্বর্ণের বাজারে দরপতন বিতর্ক পেরিয়ে আবারও আইপিএলের দরজায় মোস্তাফিজ ইউরোপেও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের প্রতিমন্ত্রীর ‘উপহার নেয়া ঘুষ নয়’ বক্তব্যে টিআইবির ক্ষোভ জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহবান প্রধানমন্ত্রীর কপ ৩১-এ জলবায়ু মোকাবেলায় ৩ অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় আসছেন আজ রাতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছেন হামজা-জামালরা নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিল করছেন আইজেনকোট
City Touch